বুধবার , ২১ জানুয়ারি ২০২৬, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

সিলেটের মেয়ে তোহফার কৃতিত্ব

সিলেটের সকাল রিপোর্ট:
জানুয়ারি ২১, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার ‘গ’ গ্রুপে সারাদেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী নাদিয়া ইসলাম তোহফা। কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা তোহফার পিতা বদরুল ইসলাম সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও তাহিরিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি।
প্রথম স্থান অধিকারী নাদিয়া ইসলাম তোহফার হাতে গতকাল মঙ্গলবার পুরস্কার তুলে দেন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার। নাদিয়া ইসলাম তোহফা প্রথম স্থান অধিকার করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছে। স্কুল শিক্ষক পিতা তার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।