মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৫ এর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগানে এর উদ্বোধন করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।

এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চা শিল্প। এ শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চা বাগান বাঁচলে শ্রমিকও বাঁচবে। তিনি সম্ভাবনাময় চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগানের সহকারী মহাব্যবস্থাপক মো. আজম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগানের এইচ.টি.সি. মো. সুজাউল করিম, মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্তাপক সুকুমার সরকার, মুস্তাফিজুর রহমান, বিদ্যুৎ তালুকদার ও মুরশেদ আহমেদ।

বক্তব্য রাখেন বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হৃদেশ মুদি।

মালনীছড়া বাগানের স্টাফ অধীর বাউরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো তাজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন শ্রী সেন শিবানন্দ দাস বৈষ্ণব এবং পবিত্র বাইবেল পাঠ করেন মেরী বিশ্বাস।

২০২৪ সালে পাতা উত্তোলনকারী ৩ জনকে পুরস্কার প্রদান করা হয। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- শিলা মুদি, আশমা বেগম ও সাবিত্রী নায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী’কে ফুল ও ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাগানের সর্বস্তরের শ্রমিক, সর্দার ও স্টাফরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।