মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

সিকৃবিতে ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান

মো. সাজিদ আল সাদেক  
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ৫০ জন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের সম্মেলন কক্ষে ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৬ টি অনুষদের ১৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর ও ২৭ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের সভাপতিত্বে এবং ড. পার্থ প্রতীম বর্মন ও সুমাইয়া রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন ভুঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দীন ভুঞা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভালো রেজাল্ট একমাত্র প্যারামিটার না, সত্যবান, নীতিবান, মানবিক, দেশপ্রেমিক হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে উঠতে হবে। এছাড়াও তিনি মাদকদ্রব্য ও র‍্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ও আগামী বছর থেকে ডোপ টেস্ট পদ্ধতি চালু করার ঘোষণা দেন। অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে বৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং শিক্ষা, গবেষণা ও সহ শিক্ষা কার্যক্রমের সমন্বয়ে সিকৃবিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সকলকে কাজ করার আহ্বান জানান। ”

ডিন কাউন্সিলর আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান খান বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এছাড়াও তিনি উপাচার্য, ডিনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা, রেজিস্ট্রার শাখা, শিক্ষা শাখা ও অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।”

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মতিয়া খান মৌটুসী, ফাতিমা মার্জিয়া আনিকা ও রকিবুল হাসান।

কৃষি অনুষদের তায়্যেবাহ তাহসিন রূপন্তি, সেবিকা দে, নাযরা তান নাঈম সালওয়া ও সানজিদা জামান। মাৎস্যবিজ্ঞান অনুষদের ফাহমিদা নওশিন সুমি, রিদিমা আহমেদ রিয়া, মোঃ আহমেদ হোসেন ও সাথী দেব নাথ গোপা।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লুসাইবা লামিয়া, সুমাইয়া আক্তার, মাইনুল হাসান, তারিন তাবাসসুম এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ফারিয়া হুমায়রা রাফা ও মোছাঃ ফাতেমা সুলতানা তন্নি।

ডিন অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের জান্নাতুল ফেরদৌস রিতা, জয় দেব নাথ, সানজিদা আক্তার শ্রাবন্তী, নির্জন সরকার, মোঃ তানভীর রহমান, মারজিয়া আক্তার।

কৃষি অনুষদের সাদিয়া জাহান বর্না, রাহনুমা নুরাইন তাহসিন, তাসমিয়া আমেনা, ইরফাত জাহান অনন্যা, সানিয়া আফরিন স্বর্ণা, সামসাদ শারমীন, সুলতানা রাজিয়া তমা, জেসিয়া সুলতানা।

মাৎস্য বিজ্ঞান অনুষদের মোঃ আশিকুর রহমান, মোহসিনুল রাইয়ান, নাফিয়া তাসনিম তৃপ্তি, শাহজাবিন বিনতে মালেক হেনা, তাসনিম নূর নিশাত, তন্ময় কুমার সাহা,মোঃ শাকিল খান, দীপঙ্কর অধিকারী।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বর্ষা দে, মোঃ গাউসুল ইসলাম তানভীর। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সুমাইয়া আক্তার, জাকিয়া আলম, মারজান আক্তার ফারদুন, মোঃ তাসনিমুল হক নিশাত, নারগিস আক্তার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের নওশিন ই আরা নিসা, মিতানূর ববি, সাকলায়ীন মাহফুজ, নুসরাত জাহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।