বুধবার , ৩০ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে প্রথমবার শুদ্ধাচার পুরস্কার প্রদান

সিকৃবি প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২২-২৩ অর্থ বছরের জন্য তিনজন শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীকে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও ১৯ জনকে উপাচার্য কর্তৃক বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. রানা রায়ের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে এই পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা পুরস্কারপ্রাপ্তদের মাঝে  সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, “শুদ্ধাচার পুরস্কার মূলত বিভিন্ন কাজের দক্ষতা, সততা ও সীমিত সম্পদের সঠিক ব্যবহার করার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে, যা সবাইকে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। যারা আজকে এই পুরস্কার পেয়েছে তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সর্বশেষ সকলকে উদ্দেশ্য করে বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের সকলের, শুধুমাত্র উপাচার্য, প্রক্টরের বা ডিনের দিকে না তাকিয়ে প্রত্যেকে যে যে কর্মে নিযুক্ত আছেন তা দায়িত্বের সাথে পালন করলে এই বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নেয়া সম্ভব।”

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হল প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ, পরিকল্পনা ও উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ রোশন আলী এবং অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইস্যু কাম সহকারী মোঃ জসিম আহমদ তফাদার ।

এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ‌ আলমগীর, ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দ, প্রায় দুইশতাধিক শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।