সোমবার , ৭ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২০
আজকের সর্বশেষ সবখবর

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য দূরকরণের দাবিতে সিলেটে কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী কর্মরত সার্ভেয়ারদের ন্যায্য বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ‘বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ’ পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। আজ সোমবার (৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে আন্দোলনকারীরা সরকারের প্রতি তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আহবান জানান।

১৯৯৪ সালের ১৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, সার্ভে ডিপ্লোমা ধারীদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের সঙ্গে সমান মর্যাদা ও বেতন স্কেল প্রদানের জন্য ২৩ বছর ধরে তারা সংগ্রাম করে আসছে।

আন্দোলনকারীরা জানান, সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, সড়ক ও সেতুর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তাদের ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। মঙ্গলবারের মধ্যে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেটের এলএ শাখার সার্ভেয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. মাহবুবুর রহমান, মো. নুরুর রহমান, রফিকুল ইসলাম, মো. হযরত আলী, দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু বক্কর সিদ্দিক, গোলাপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল হালিম মজুমদার, সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাজমুল হক, মহানগর রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মো. ওমর ফারুক, ওসমানী নগরের মো. মাছুম বিল্লাহ চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।