ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরের ধোপাদিঘীরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি।
জেলা ছাত্রদল নেতা এমএ আহাদ শোয়েব ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালি থানা ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আহমেদ জামান আরিফ, মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ও মোস্তাক আহমদ শাকিল প্রমুখ।
