কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: সিরাজুল ইসলাম আর নেই।শুক্রবার বিকেল ৫টায় তিনি সুবিদবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র ও চার কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার নামাজে আজ শনিবার সকাল ১০টায় দক্ষিণ কলাবাড়ি মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে। তার গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জের দক্ষিণ কলাবাড়ি গ্রামে।তার পিতার নাম মরহুম হাজী আব্দুল লতিফ।
মরহুমের বড় ভাই ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দোহা ও তার ছোট ভাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম। মরহুমের বড় পুত্র মো: আনোয়ার হোসেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা।
তার মৃত্যু সংবাদ শুনে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রকৌশলী শাহ আলম,সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সাবেক ইউপি সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, কোছাপের সাবেক সভাপতি রুপক চন্দ্র তার বাসায় ছুটে যান। #
**
