#আর্থিক সহযোগিতা কামনা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পঃ) ইউনিয়নের দু’বারের সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশ (৫৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১০ মার্চ থেকে সিলেটের নর্থ-ইস্ট ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া প্রয়োজন হলেও আর্থিক ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়। এজন্য তার পরিবার সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
জানা যায়, অসুস্থ সত্যজিত দাশের বড় ছেলে এমসি কলেজের গণিত বিভাগের মাস্টার্সের পরীক্ষার্থী, ছোট ছেলে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী আর ছোট মেয়ে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।
ইতিমধ্যে অসুস্থ পিতার চিকিৎসার জন্য তারা পারিবারিকভাবে দেড় লাখ টাকা ব্যয় করে অনেকটা নিঃস্ব হয়েছেন। মূল চিকিৎসা সিলেটে এখনো শুরু হয়নি।
অসুস্থের বড় ছেলে সবুজ কান্তি দাশ জানান, আমার বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৩ সাল ও ২০১৬ সালে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়ে মানুষের সেবা করেন। পরে ২০২১ সাল থেকে তিনি চাকুরি করে আমরা ২ ভাই ও এক বোনের লেখাপড়ার যোগান দিতেন এবং পরিবার চালাতেন। এ অবস্থায় বাবার মারাত্মক ব্যাধি আমাদের পরিবারকে ভীষণ চিন্তিত করে তুলেছে।
তিনি আরো বলেন, গত কয়েক দিন পূর্বে চরগাঁও গ্রামের মো. শামসুল আলম নামে আমার বাবার বন্ধু লন্ডন থেকে দেশে এসে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার পরামর্শ দেন। এ জন্য তিনি বাবাকে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছেন। পারিবারিকভাবে আমরাও চিকিৎসার জন্য ইন্ডিয়া পাঠাতে ইচ্ছুক। সেখানে যাওয়ার জন্য সবধরনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৬ মার্চ যাওয়ার কথা রয়েছে। এ অবস্থায় শামসুল চাচার ঘোষিত ১ লাখ টাকা বাদে আরো কমপক্ষে ৫ লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানে আমাদের বাড়ি ছাড়া বিক্রি করার মতো সম্পদ নেই। বাড়ির কিছু অংশ আমরা বিক্রি করতে পারিবারিকভাবে একমত হয়েছি। কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। আমার বাবার বর্তমান বয়স ৫৭ বৎসর। অনেকেরই ধারণা, ভারতে নিয়ে গেলে তিনি সুস্থ হবেন এবং আমাদেরও ইচ্ছা বাবাকে সেখানে নিয়ে যাওয়া। কিন্তু টাকার জন্য সেটা আর সম্ভব হচ্ছে না।
মেধাবী শিক্ষার্থী সবুজ তাঁর পরিবাবের পক্ষ থেকে পরিচিত আত্মীয়-স্বজনসহ দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, সবাই আমার বাবার সুস্থতার জন্য আশীর্বাদ, দোয়া ও আর্থিক সহযোগিতা করবেন। যাতে অর্থের অভাবে আমার বাবার চিকিৎসা বন্ধ না হয়। এজন্য তিনি নিম্নের হিসেব ও বিকাশ নাম্বারে সহযোগিতার অনুরোধ করেছেন-
সত্যজিত দাশ, সঞ্চয়ী হিসাব নং 010022660392৬, জনতা ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ। অথবা সবুজ কান্তি দাশ, সঞ্চয়ী হিসাব নং ৪৩৫১১০১০৫১১৩৯, পূবালী ব্যাংক লিমিটেড, বন্দর বাজার শাখা, সিলেট। এছাড়া বিকাশ পার্সোনাল ০১৭৯৯-৪৫৫৩০০, ০১৭৯৮-০৩৯৪৬৩।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭১৩-৮০৮৭০৬।
