সাদাপাথরে গোসলে নেমে পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষক ঈসমাঈল হোসেন (২৮) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাহাব উদ্দীনের ছেলে। তিনি কুমিল্লার দারুন নাজাত সিদ্দিকীয়া আইডিয়াল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।
জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লার দারুন নাজাত সিদ্দিকীয়া আইডিয়াল মাদরাসার ১০ জন ছাত্র-শিক্ষক সিলেটের সাদাপাথরে ঘুরতে এসেছিলেন। সেখানে তারা সাঁতার কাঠঁছিলেন। ঈসমাঈল আলী ও তার সঙ্গী শরীফ হোসেন সাঁতার কাঁটতে একসাথে হাঁটু সমান পানিতে নেমে যান। সেখানে প্রবল স্রোতে ভেসে যান ঈসমাঈল আলী। তখন তার সঙ্গীরা তাঁকে খোঁজাখুঁজি করে জীবিত উদ্ধার করেন। পরে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, তার লাশ থানায় রয়েছে। আত্মীয়স্বজনরা আসতেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
