শনিবার , ২ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সাগরদিঘীরপাড়ে কিশোর শাওন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে কিশোর শাওন হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসতেছে ঢাকা থেকে।

উল্লেখ্য, গত মাসের ১৮ অক্টোবর সিলেট নগরের সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।