মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্থ ও আয় বাড়ছে। রাষ্ট্র ধনী হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এদেশের নাগরিকরাও এর অংশ যেন বুঝে পান। আর সেই অংশ পেতে হলে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার জন্য যে সাহস দেখিয়েছিলেন, সেই সাহসিকতার কারণেই এ দেশ স্বাধীন হয়েছিল। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে ও অসীম সাহসিকতার কারণে তলাবিহীন ঝুড়ি খ্যাত এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন সেখের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মো. সাহেব আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।