এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। বুধবার সকাল ১১ টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাপের ভূমিকম্প। এখনও পর্যন্ত এর ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
