সিলেট সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আরেক ব্যক্তি। রোববার সকাল ১১টার দিকে উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
আনসার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে অনসার আলী নামে ওই ব্যক্তি মারা গেছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান অনসার আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
