বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৭
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে থেমে মোবাইল তুলতে গিয়ে….

মৌলভীবাজার প্রতিনিধি:
জুলাই ১০, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পেড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে নেমে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ট একটি বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় মৃতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।

শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৈশিষ্ট গোয়ালা এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন সেখানে নামে, এরপর সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে কীভাবে ঘটনা ঘটছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।