বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন- আল্লামা মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহদের স্মরণে ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যূত্থানে মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা ধিকৃত মানুষ। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ।

তিনি বলেন, এখন সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে। তিনি সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দিপনা সৃষ্টি হয়েছে। তিনি সিলেটের নিহত সাংবাদিক এটিএম তুরাব, শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন এবং গোলাপগঞ্জ সহ ছাত্র আন্দোলনে সকল নিহতদের মাগফেরাত কামনা করে সুষ্টু বিচার ও তাদের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।

বিশাল সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতা উল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান কাসেমী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।