বৃহস্পতিবার , ২ মে ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

শুক্র ও শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
মে ২, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাস্তা প্রশস্থকরণ ও ড্রেন নির্মাণ এবং বিদ্যুৎ বিতরণ লাইন ও জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১১ কেভি লাইনের আওতাধীন ওই সব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার রাস্তা প্রশস্থকরণ ও ড্রেন নির্মাণ এবং বিদ্যুৎ বিতরণ লাইন ও জরুরি মেরামত কাজের জন্য ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সোবহানীঘাট, বিশ্বরোড, সবজিবাজার, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট ও এর আশপাশের এলাকা।

৩৩ কেভি উপশহর ফিডারের ১১ কেভি সেনপাড়া, সোবহানীঘাট, কুমারপাড়া, বোরহান উদ্দিন ফিডারের সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন, মৌচাক, সাদিপুর, খরাদিপাড়া, জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সোবহানীঘাট, বিশ্বরোড, সবজিবাজার, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট, কুমারপাড়া, ঝেরঝেরিপাড়া, যতরপুর, মীরাবাজার, মৌবন আ/এ, বোরহান উদ্দিন মাজার, শাহপরান থানা এলাকা, শাপলা বাগ, মীরাপাড়া, কল্যাণপুর, কুশিঘাট, সোনাপুর, মুক্তিরচক, নোয়াগাও, সাদিপুর, সাদাটিকর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।