আসন্ন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন বলেছেন শীতাৰ্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শীত একটি আবহমান প্রাকৃতিক সৃষ্ট জিনিস। তাই সমাজের সকল বৃত্তবান, প্রবাসী ও জনপ্রতিনিধি দের শীতাৰ্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠান্ডা কনকনে শীতের মধ্যে যাতে সাধারণ মানুষের কোন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই শীতবস্ত্র বিতরনে অর্থায়ন করায় লন্ডন প্রবাসী শফিকুর রহমান, ও কুয়েত প্রবাসী ফারুক আহমদ কে ধন্যবাদ জানাই।
তিনি বৃহস্পতিবার বিকালে তারুখাল দারুল আকরাম মাদ্রাসা মাঠে মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সমাজ সেবক ডাঃ আজিজুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেট এর গোয়াইনঘাট প্রতিনিধি আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাহরাইন প্রবাসী কুতুব উদ্দিন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে মাদ্রাসার শতাধিক ছাত্র ছাত্রীদের কম্বল বিতরণ করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওত করেন মাদ্রাসার ইনচার্য মাওলানা জোবায়ের আহমদ।
