বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’

এর আগে আজ চতুর্থদিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।