সিলেটের শাহপরাণ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. কবির মিয়া (৪৫) জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার মৃত কোরবান আলীর ছেলে। তিনি শাহপরাণের ওই বাসায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্রাচার্য।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।’
স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়। ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বলে বিদায় নিতেন বলে স্থানীয়দের ভাষ্য।
