মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩১
আজকের সর্বশেষ সবখবর

শাবির পিএসএস অ্যালামনাইয়ের সভাপতি প্রতাপ, সম্পাদক সোহেল

শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রতাপ চন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোতাহের হোসেন সোহেল মনোনীত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) সংগঠনের সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন এ কমিটির অনুমোদন দেন। সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং প্রাক্তন ব্যাচগুলোর প্রতিনিধি নিয়ে মোট ৭৭ জনের এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জিয়া উদ্দিন ও কোষাধ্যক্ষ হিসেবে মো: আমিনুল ইসলামকে মনোনয়ন করা হয়েছে।

এর আগে, ২৮ জুলাই দিনব্যাপী শাবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা হয়। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়।

১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স, পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২৫ টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে গঠিত এই পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।