বুধবার , ২৯ এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২১

‘শান্তিপূর্ণভাবেই’ শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক ::
এপ্রিল ২৯, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও বড়সড় সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, যা এবারের নির্বাচনে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটদানের হারও রইল আগের নির্বাচনগুলোর তুলনায় বেশি। প্রথম দফার থেকে একটু কম হলেও শেষমেষ ভোট পড়ল ৯১ দশমিক ৬৬ শতাংশ।

সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে ভোটদানের হার ৯৩ দশমিক ৫১ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণে। সেখানে ভোটদানের হার ৮৭ দশমিক ৪১ শতাংশ।

এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়। মোট ৪১ হাজার ১টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটের শুরুতে কিছু জায়গায় ইভিএম বিকল হওয়ার অভিযোগ উঠলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ালে তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।