সোমবার , ৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটিতে উচ্চমাধ‍্যমিক উত্তীর্ণ কৃতী সংবর্ধনা কাল

ডেস্ক রিপোর্ট
জুন ৫, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটিতে সিলেট শিক্ষাবোর্ডের উচ্চমাধ‍্যমিক/সমমান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দৈনিক প্রথম আলোর সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (৬ জুন ২০২৩) বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস, রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেটে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টি বোর্ডর সদস‍্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর মো. মাইমুল আহসান খান পিএইচডি এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক প্রথম আলো’র ব‍্যবস্থাপনা সম্পাদক জনাব আনিসুল হক।

অনুষ্ঠানে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণের জন‍্য মঙ্গলবার নগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ারের সামনে থেকে সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির বাস ছাড়বে। যোগাযোগ : ০১৩১৮২৪৭১৯৫, ০১৭১৬৮৭১১৮৮, ০১৩১৩০৮৪৪৯৯

উল্লেখ্য, নিবন্ধনকৃত শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটির যেকোন প্রোগ্রামে ভর্তি হলে ভর্তি ফিতে ২০% ছাড় দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।