সোমবার , ২৭ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১
আজকের সর্বশেষ সবখবর

রউফের সন্ধান চায় জেলা স্বেচ্ছাসেবক দলের

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রউফের সন্ধান দাবি করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার এক বিবৃতিতে দলটির জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ তার সন্ধান দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, “গতকাল রোববার রাত ৯ টা থেকে রউফের কোন খোঁজ খবর পাচ্ছে না তার পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীরা। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন ও শঙ্কিত। আমরা মনে করছি সারাদেশে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াইরত বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের যেমনি ভাবে গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে, তার ধারাবাহিকতায় ভয়ের পরিবেশ তৈরি করার জন্য সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে তুলে নিয়ে গেছে।

এ ঘটনায় রউফের পরিবার, আমরা দলীয় নেতাকর্মী ও সিলেটবাসী উদ্বিগ্ন। আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি অনতিবিলম্ব রউফকে জনসম্মুখে উপস্থাপন করার জন্য। আর যদি তার নামে কোনো ফরমায়েশি মামলা থেকে থাকে, তাহলে তাকে আদালতে সোপর্দ করার জন্য। অন্যতায় সিলেটবাসী এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‌‌‌”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।