বুধবার , ২২ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতার হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সোলেমান মিয়ার উপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে সোলেমান মিয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ-শাহ আরেফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন। সরকার পতনের পর তার চাঁদাবাজি কিছুটা কমে যায়। চলতি বছরের জানুয়ারির প্রথম থেকে আবারও শুরু হয় তার চাঁদাবাজি। এনিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তার বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জুয়েল আহমদের বাড়ির সামনে গেলে তার উপর হামলা করে জুয়েল আহমদসহ কয়েকজন। এসময় সোলেমান মিয়া আহত হলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জুয়েল আহমদকে প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুজব ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়িত। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সদস্যদের নিয়ে প্রতিনিয়তই হেয়কর নানা পোস্ট করে যাচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।