বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

যমুনা অয়েলের পরিচালক হলেন কবি সালেহ আহমদ খসরু

সিলেটের সকাল রিপোর্ট:
ডিসেম্বর ৫, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু বাংলাদেশ সরকার কর্তৃক যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ( জেওসিএল)-এর স্বাধীন ডাইরেক্টর মনোনীত হয়েছেন। বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং-২৪ তারিখ ২৬/১১/২০২৪ অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
সালেহ আহমদ খসরু বিয়ানিবাজার উপজেলার আলীনগর নিবাসী সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম মজির উদ্দিন আহমদ চৌধুরী ও শামসি খানম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র। সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকালে পুলিশের গুলিতে আহত হন। দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সংসদের অন্যতম পৃষ্ঠপোষক সদস্য সালেহ আহমদ খসরু রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায় নিবেদিত। তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন। ইতোমধ্যে প্রকাশিত তার গ্রন্থগুলো হচ্ছে-ফুটেছে সন্ধ্যামালতী (কাব্যগ্রন্থ), বীর বিক্রমের সাথে এক দুপুর থেকে আরেক দুপুর (বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সিলেটে পরিচালিত যুদ্ধকথা), মাধবীলতার সংসার (কাব্যগ্রন্থ), অনলে তুষার (কলাম)। ব্যক্তিগত জীবনে কন্যা নুসরাত আহমদ নিশি, কন্যা তাসনিয়া আহমদ লিলি ও পুত্র আরমান আহমদ আফ্রিদির জনক এবং তার স্ত্রী রোমানা আহমদ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।