সোমবার , ১০ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারে আটক করার সময় পুলিশের হাত থেকে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করেন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাঁকে থানায় নিতে মোটরসাইকেলে তুলতে চাইলে উপস্থিত নেতা-কর্মীরা পুলিশকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আহমদকে ছিনিয়ে নিয়ে যান।

এদিকে ঘটনার পর সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ।

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিপু দাস বলেন, ‘আহমদ উদ্দিনকে আটক করে নিয়ে আসতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তাঁর লোকজন বেশি থাকায় সম্ভব হয়নি। পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব বলেন, ‘আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।