রবিবার , ৬ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ফোন চালাতে নিষেধ করায় শেখঘাটে শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ফোন চালাতে নিষেধ করায় সিলেটে এক শিশু বাড়ি থেকে পালিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোরে সিলেট নগরের শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীতে একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই শিশুর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া ওই শিশুর নাম লাবিবা তানহা (১৩)। সে ওই এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার রাতে মোবাইল ফোন চালানো নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। তখন তার পরনের পোশাক সে ছিড়ে ফেলে। তখন তার মা তাকে মারধর করে কিছুক্ষণ তাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। তার তখনই সে অভিমান করে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে যায়। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরে ভোরে বাসার পাশের গলির এক কোনায় টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মোবাইল ব্যবহার করা নিয়ে লাবিবার মা তাকে বকাঝকা করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে রাগ করেই সে আত্মহত্যা করেছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে লাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।