শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের’ সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে দলদলি চা বাগান মাঠে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সিলেট জেলা  মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার( সিপিসিএম), এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম( সিপিসিএম)ও পলাশী মজুমদার( সিপিসিএম)।

‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।