মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সাথে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকাল ১০ টায় বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কার্যালয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদগণ সাক্ষাত করেন। সাক্ষাতকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে ছিলেন আসাম বিশ্ববিদ্যায়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. করবী দত্ত চৌধুরী, প্রফেসর ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিযুষ পান্ডে, সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. গঙাভূষণ, ইংরেজি বিভাগের প্রফেসর ড. দিপেন্দু দাস, রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ।
এই সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন-মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শিবপ্রসাদ সেন, ট্রেজারার এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুরজিৎ সিনহা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. রমা ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, প্রমূখ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থ উভয়েই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।
