সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক বিএনপির প্রবীণ রাজনীতিবিদ আব্দুস শহীদ চৌধুরী’র ৬ষ্টতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত শুক্রবার বাদ জুমা দিরাই পৌরসভার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দুপুরে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের আরামবাগস্থ বাস ভবন চত্বরে অনুষ্টিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল।
দিরাই পৌর বিএনপি’র প্রতিষ্ঠা কালীন সভাপতি আব্দুল হক চৌধুরী’র সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন দিরাই এবং শাল্লা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন,শহীদ চৌধুরী ছিলেন সাদা মনের মানুষ, নির্লোভ, নিরহঙ্কার এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন।বিএনপি’র প্রতিষ্ঠালগ্নে দিরাই-শাল্লার প্রতিটি ঘরে ঘরে বিএনপি কে পরিচয় করিয়ে দেয়ার অগ্রদ্রুত ছিলেন তিনি। মানুষকে তিনি মনে-প্রাণে ভালোবাসতেন, সহজে করতে পারতেন আপন। অন্য দলের মানুষের কাছেও ছিলেন শ্রদ্ধার পাত্র।এসময় প্রয়াত শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম শায়খ মাওলানা ছাদিকুর রহমান।
