কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী বুড়িডহর গ্রামের(হাজী বাড়ী) ও কোম্পানীগঞ্জের প্রথম উপজেলা চেয়ারম্যান হাজী মদরিছ আলী ও হাজী মোজাম্মিল আলীর (সাবেক ইউপি চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদ সদস্য) ছোট ভাই মাহাবুবুল আলম (মাহবুব) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শনিবার বিকাল ৫ টা ১৫ মিনিটে সিলেট শহরের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ রোববার বাদ জোহর হযরত শাহ্জালাল (রঃ) দরগাহ মসজিদে সম্পন্ন করা হয়।
মাহাবুবুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন শোকবার্তায় বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট মাহাবুবুল আলম মাহমুব এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা
