সোমবার , ২৪ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৬
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

মোঃ খাইরুল ইসলাম খান
জুন ২৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট ২০২৪ইং  উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৪ জুন) সকাল ১১টায় মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানে মোঃ এরশাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবীর হোসেন, রফিকুল ইসলাম, শিক্ষক নেতা মাফুজুর রহমান, সুলেমান মিয়া, মিলাদ হুসেন ভূইয়া, সেলিম মিয়া, নয়ন চৌধুরী,  সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল,মাহমুদুল হাসান রনির প্রমুখ। মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি  বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা চ্যাম্পিয়ন মোট ২৪টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়।
উদ্ভোধনী খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোল ব্যাবধানে বুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন বানেশ্বর সরকারি প্রাথমিক  বিদ্যালয় বালক দলকে পরাজিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।