মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪
আজকের সর্বশেষ সবখবর

মননশীলতার অত্যাবশ্যক মাধ্যম সংস্কৃতি চর্চা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৮, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

#স্কলার্সহোম মেজরটিলা কলেজে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘সংস্কৃতি চর্চা ছাড়া মননশীল জাতি গড়ে তোলা সম্ভব নয়। পৃথিবীতে যারাই উন্নতির শিখরে পৌঁছেছে তাদের সাংস্কৃতিক সমৃদ্ধি ছিল সুউচ্চ। স্কলার্সহোম পরিবার এটা উপলব্ধি করেই শিক্ষার্থীদের জন্য এ সাংস্কৃতিক কর্মযজ্ঞের আয়োজন করে থাকে৷

স্কলার্সহোম মেজরটিলা কলেজে মঙ্গলবার (১৮ জুলাই) উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় গান, অভিনয়, নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও সংস্কৃতি শিক্ষক জুই রাণী তালুকদারের উপস্থাপনায় সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ কো-অর্ডিনেটর রাজন সরকার। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে ছিলেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক রণজিৎ পুরকায়স্থ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক গান, একক নৃত্য, একক অভিনয় ছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। এসময় শিক্ষকমণ্ডলী ও সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।