সিলেটে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট সদরের মইয়ারচর এলাকা থেকে এগুলো আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার মইয়ারচরের মৃত রশিদ উল্লাহর ছেলে নিজাম উদ্দিন (৪৬) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ের মৃত কালা মিয়ার ছেলে মো. ছালিম(৪৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট সদরের মইয়ারচর এলাকায় একটি বাড়ির সামনে অবস্থান করছে। সেখানে পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হলে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন নিজাম উদ্দিন ও মো. ছালিম। তখন পুলিশ তাদের দৌঁড়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি বায়ুরোধক পলিপ্যাক যার একটি কালো রংয়ের পলিপ্যাকের ভেতরে ১০০ পিস ও অপর একটি নীল রংয়ের পলিপ্যাকের ভেতরে ৭০ পিস সহ মোট ১৭০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট আটক করে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
