বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত -৫

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) নির্মল দেব বলেন, লিমন পরিবহন নামের বাসটি রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বিকেল ৪ টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়নি। অবশ্য বাসের মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এসে বাসটি তুলে নেওয়ার কাজ শুরু করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।