মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৬
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জে দখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারে অভিযান

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বরে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় ১০ নম্বর এলাকার সরকারি জমি দখল করে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে সরকারি জমি দখল করে গড়ে উঠা একশ’রও অধিক স্টোন ক্রাশার মেশিন এবং অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার বলেন, সরকারি জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। অতীতে এমন অভিযান কখনো এখানে হয়নি। এবার যেহেতু সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এরপর এখানে আর কাউকে দখল করতে দেওয়া হবে না। টাইম টু টাইম মনিটরিং করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।