সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ভিপি মাহবুবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতা-কর্মী কারামুক্ত

সিলেটের সকাল রিপোর্ট:
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আড়াই মাস পর কারামুক্ত হলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহবুবুল হক চৌধুরী ওরফে ভিপি মাহবুবসহ দলের ৬ নেতা-কর্মী। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় তারা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সুহেল দলের ৬ জন নেতা-কর্মীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ভিপি মাহবুব ছাড়া মুক্তিপ্রাপ্ত অপর নেতারা হলেন-মহানগর বিএনপি নেতা রফিকুল বারী নোমান, সিলেট সদর যুবদল আহŸায়ক আবুল হাসনাত, যুবদল নেতা রিপন আহমদ, ফয়সল আহমদ বাবলু ও ছাত্রদল নেতা রেদওয়ান আহমদ।
এ সময় কারা ফটকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক রেজাউল হাসান লোদী ও সৈয়দ মঈন উদ্দিন সোহেলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী তাদেরকে স্বাগত জানান।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৬ ডিসেম্বর নগরীর মেন্দিবাগ এলাকা থেকে গ্রেফতার হন স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাহবুব। তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় জামিন লাভের পর রোববার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। এছাড়া, অন্য ৫ নেতা-কর্মীও নির্বাচনের আগে গ্রেফতার হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।