শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৪, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট নগরের মহাজনপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রমিজ উদ্দীন জেলা যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গত ৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতার ওপর হামলার ঘটনার মামলায় রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।