কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ভাগ্না দেলোয়ার হোসেন জীবন মেম্বার জানান, আজ বাদ জোহর কাঁঠালবাড়ি- চৌমুহনী বাজার মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামীম আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তার আব্দুন নুর, সাবেক কমান্তার চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
