রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১১
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে ব্রিটিশ সাইক্লিং টিম

বিশ্বনাথ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সফররত ব্রিটেনের চ্যারিটি সংস্থা মুসলিম স্পোর্টস নেটওয়ার্কের ১৭ সদস্য বিশিষ্ট ‘ব্ল্যাক স্টোন চ্যারিটি’র সাইক্লিং টিম সিলেটের এসেছেন। গরীব অসহায় মানুষদের সহযোগিতার জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও সাইক্লিং টিমের সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা টেকরাফ, ককসবাজার, বান্দরবন, রাঙামাটি, ফেনী ও ভৈরব হয়ে প্রায় ৮০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌঁছেন।
সাইক্লিং টিমের গ্রুপ লিডার, লন্ডন থেকে বাইসাইকেল চালিয়ে মক্কায় পবিত্র হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন।

ব্রিটিশ সাইক্লিং টিম বিশ্বনাথে পৌঁছলে তাদেরকে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বাগত জানান এবং ফুলের মালা পরিয়ে বরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।