বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

বিমানের ভাড়া সহনীয় করা ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

ডেস্ক রিপোর্ট
মে ২৩, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

  • লন্ডনে এমপি ইমরান আহমদের সাথে গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের মতবিনিময়

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদের সাথে বিলেতে বসবাসরত গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দাদের মতবিনিময় হয়েছে। গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী। সংগঠনের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় ইমরান আহমদ এ তিন উপজেলার নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাপান ও কোরিয়াতে বিভিন্ন ধরনের কারিগরি কাজের সুযোগ রয়েছে । আমাদের এলাকার তরুণ প্রজন্মকে এ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে । শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামগত উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন উল্লেখ করে এম পি ইমরান আহমেদ বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সাথী হয়ে প্রবাসীরা যেই অবদান রেখে চলেছেন তা অতুলনীয়। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রবাসীরা থাকবেন বলে আশা ব্যক্ত করেন। বিমানের ভাড়া সহনীয় করা, প্রবাসী হয়রানি বন্ধ, সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার উদ্যোগ নিতে তারা প্রধান অতিথির প্রতি আহ্বান জানান। সভায় সিলেট-তামাবিল রোডে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়। এছাড়াও গোয়াইনঘাট লাভু থেকে দেয়ার গ্রাম রাস্তা পাকাকরণে দাবি জানানো হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জিএসসি ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়াপার্সন রবিল পাল, গোয়াইনঘাট ওয়েলফেয়ারের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন , ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আব্দুল মালিক কুটি ও ট্রেজারার মোঃ আবুল মিয়া, কেয়ারার এসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন নূরুল আলম, ব্যারিস্টার আবু সাদ্দাত সুহেল ডালিম, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুবিন, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম, ইকরা বাংলা টিভির নিউজ প্রধান শাহীন খান, সাংবাদিক খালেদ মাসুদ রনি, গোলাম সাদেক, খালেদুল কিবরিয়া, আব্দুস সুবহান, তুরাব আলী, সালেহ আহমদ, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সভাপতি মিসবাহ উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদ, জামাল আহমদ, ইয়াছিন, মিহাদ আহমেদ, দেলওয়ার হোসেন , মোবারক হোসেন প্রমুখ।
সভায় সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।