বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও কমিটি গঠন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ও বিওয়াইসিএফ সিলেট জেলার উপদেষ্টা প্রফেসর ডঃ ক্যাপ্টেন তোফায়েল আহমদ। বিওয়াইসিএফ সিলেট জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের প্লাটুন কমান্ডার ল্যাফটেনেন্ট মোঃ মনিরুল ইসলাম।
সভায় বিওয়াইসিএফ-এর সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার এবিএম এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কর আইনজীবী রোটারিয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন-সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সিটি কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেপুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমন কান্তি দাস এবং সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের এক্স ও রানিং ক্যাডেটবৃন্দ।
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম সিলেট জেলা শাখার কমিটির সিনিয়র সহ-সভাপতি রহিমা আক্তার, সহ-সভাপতি যথাক্রমে ফারুক হাসান সুজন, হারুনুর রশিদ এহিয়া, জুম্মান তারেক,আমজাদ হোসেন চৌধুরী,আনিসুর রহমান, মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ রাজু, মিলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- শামীম আহমেদ, অর্থ সম্পাদক রুপিয়া আক্তার, সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আহমেদ রাহী, আইন সম্পাদক মাজহার বিন আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনি মিয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মইনুল হক, সংস্কৃতিক সম্পাদক ইমন কান্তি দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক জুই তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক মুহিত খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন সাব্বির,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাতুল, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বাপ্পি মোহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী হক ডলি, সহ মহিলা সম্পাদক সায়রা বেগম, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুবিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক কামরুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমেদ, সারোয়ার আলম মিতুন, সিটি কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, সাংবাদিক মুহিবুর রহমান।-বিজ্ঞপ্তি।
