শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বিএসপিএ সিলেটের নতুন কমিটি

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর সিলেট শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বিএসপিএ সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৫) নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে মঞ্জুর আহমদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সহ-সভাপতি হাসান মোহাম্মদ শামীম (আরটিভি), সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ), যুগ্ম সম্পাদক মো: ওলিউর রহমান (দৈনিক উত্তরপূর্ব), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (ক্রিকেট-৯৭), কার্যনির্বাহী সদস্য, শফিকুর রহমান চৌধুরী(বাংলাদেশ বেতার), মিজান আহমদ চৌধুরী(সিলেটের সকাল), মিজানুর রহমান(ফ্রিল্যান্স), মাসুম আহমদ (ফ্রিল্যান্স), নাহিদ চৌধুরী(সিলটিভি) এবং এক্স অফিসিও হিসেবে মান্না চৌধুরী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী শহিদুল আলম ও সাবেক কোষাধ্যক্ষ রাকিবুর রহমান। এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।