ইউনিভার্সিটি অফ বার্মিংহাম থেকে সাইকোলজি বিভাগে গ্রাজুয়েশন লাভ করেছেন আনজুমা আহমেদ। গত (১৪ জুলাই) এই গ্রাজুয়েশন লাভ করেন তিনি।
উল্লেখ্য, লন্ডনে বসবাসরত বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা সিলেট নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা মো. খছরু আহমেদ ও শাহানা বেগমের কন্যা এবং সিলেট মহানগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু এর ভাতিজি আনজুমা আহমেদ।
বাংলাদেশি বংশোদ্ভূত আনজুমা আহমেদ ভবিষ্যতে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে চান। তিনি সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
