সোমবার , ২১ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

বাফা’র ওসমানী বিমানবন্দর সাব কমিটির চেয়ারম্যান হলেন হিজকিল গুলজার

সিলেটের সকাল রিপোর্ট:
এপ্রিল ২১, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফ্লাইট ফরওয়ার্ডারস এসোসিয়েশন (বাফা) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাব কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রপ্তানীকারক হিজকিল গুলজার। সম্প্রতি বাফার জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি ফারুক আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হিজকিল গুলজার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি। তিনি দুই যুগেরও বেশী সময় ধরে ফ্লাইট ফরওয়ার্ডিং ব্যবসার সাথে জড়িত। তিনি নগরীর হাওয়াপাড়ার বাসিন্দা।
চেম্বার সভাপতির অভিনন্দন ॥ বাফা’র ওসমানী বিমানবন্দর সাব কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হিজকিল গুলজারকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু। এক বার্তায় তিনি তার সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।