মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মহান বিজয় দিবস উদযাপন   

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম জাতীয় পতাকা এবং ইউনিট লেভেল কর্মকর্তা মো. মিজানুর রহমান রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে উক্ত প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তা-কর্মচারী এবং সেচ্ছাসেবকদের নিয়ে সকল শহীদদের স্মরণে শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম মুজিব জাহান ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নুরুল আলম খান, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।