সুরমা-কুশিয়ারা নদী পরিকল্পিত খনন না করার ফলে জলাবদ্ধতা বাড়ছে এবং বন্যা সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। বিগত বছরগুলোতে সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা বরাদ্দ হলেও তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে টুকেরবাজারের নয়াবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাসদ জেলা শাখার নেতৃবৃন্দ।
সিলেট জেলা বাসদ আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনজুর আহমদ, নুরুল আহমদ, আনোয়ার হোসেন, ধানাই মিয়া, জয়নাল আহমদ, আনোয়ার হোসেন কুটি, হৃদয় আহমদ, সুমন আহমদ, ইব্রাহিম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে সিলেট অঞ্চলের নদীগুলো পরিকল্পিত ড্রেজিং করা, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়ন বন্ধ,নদী-খাল-জলাশয় দখল-ভরাট সহ প্রকৃতি বিনাসী সকল কর্মকান্ড বন্ধ এবং বন্যা সমস্যার ও জলাবদ্ধতার স্হায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহবান জানান।
