বন্যার্ত মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে কোম্পানীগঞ্জের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ। সোমবার সকালে আল-বারাকাহ্ মুহাম্মদিয়া ইসলামিয়া গৌরীগর মাদরাসায় গ্রামের বন্যার্ত ১০৩টি পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের দেশের বাস্তবায়ন কমিটির সদস্য ও ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আনোয়ারুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সংগঠনের আহবায়ক ও উপদেষ্টা ইজ্জত আলী, বাস্তবায়ন কমিটির সদস্য লবীব আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- বাস্তবায়ন কমিটির সদস্য কিনু মিয়া, আব্দুর রহমান ফটিক, সাদ্দাম হোসেন, ফরহাদ হোসেন, সেলিম আহমদ, জামিল আহমদ, আব্দুল আমিন প্রমুখ।
এসময় বক্তারা গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন সহ সকল প্রবাসীকে ধন্যবাদ জানান এবং সবসময় গরীব মানুষদের পাশে দাঁড়ানোর আহবানও জানান।
