শনিবার , ৬ জুলাই ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪১
আজকের সর্বশেষ সবখবর

বন্যাদুর্গতদের মাঝে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট
জুলাই ৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ। আজ শনিবার (৭ জুলাই) দুপুরে সংগঠনের উপজেলা সদরস্থ কার্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা আনছার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাষ্টার মো. আবুল খায়ের।

সংগঠনের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী ও দলইরগাঁও টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংবাদিক তারিকুল ইসলাম ও আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অফিস সম্পাদক সাদ্দাম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, আজিজুল হক, এমাদ উদ্দিন ও শাব্বির আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।