দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং পরকালের মুক্তির জন্য ইসলামি জ্ঞান প্রসারে সিলেট সদর উপজেলার বটেশ্বরে তাজ আল-কুরআন মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার তালিম ও দোয়ার মধ্যমে বটেশ্বরের চুয়াবহর সোনারগাঁ আবাসিক এলাকায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে আদর্শ এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি আব্দুল খালিকের সভাপতিত্বে এবং আলী আহমদের স্বাগত বক্তব্য এবং সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, চুয়াবহর সোনারগাঁ জামে মসজিদ এর সিনিয়র সহ-মোতওয়াল্লী আবু ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আব্দুল মুছব্বির, এনামুর রহমান , শাহজাহান, গিয়াস মিয়া, আরব আলী, ফখরুল ইসলামসহ এলাকার গন্যমান্য মুরব্বিয়ান, যুব সামাজ , ছাত্র সমাজের প্রতিনিধিরা।
ব্যতিক্রমী এই মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা হাজি আব্দুল খালিক বলেন, নানা কারণে আমাদের সমাজে বিশাল এক জনগােষ্ঠী সহীহ শুদ্ধ ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর দায়ভার আমাদের সকলের উপর বর্তায় কারণ। তারা প্রত্যেকেই মুসলমান আর প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ।
এই দায়িত্ব বোধ থেকেই তাজ আল-কুরআন মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে।
